নতুন নোটিশ

ইন্সটিটিউট এবং কোচিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি


হানজালা টেকনিক্যাল ইন্সটিটিউট-এ কম্পিউটারের বিভিন্ন কোর্স পরিচালনা এবং ইন্সটিটিউটের কার্যক্রম পরিচালনার জন্য, সেই সাথে হানজালা কোচিং সেন্টার-এ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট পড়ানোর জন্য জনবল নিয়োগ দেওয়া হবে।

মোট পদ সংখ্যা: ৪/৫ জন এবং আবেদন কারীদের অবশ্যই ইন্সটিটিউটের শিক্ষার্থী হতে হবে। আবেদন শুরু ২৫ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২৬ মধ্যে।

আবেদন কারীদের সিভি লিখে তা ইন্সটিটিউটে জমা দিতে হবে।

পদ সমূহ:

সি. নংপদদায়িত্বআসনসময়বেতন কাঠামো
০১সহকারি পরিচালকইন্সটিটিউট পরিচালনায় সহায়তা, নোট তৈরি, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস পরিচালনা, পরীক্ষা পরিচালনা, বেতন সংগ্রহ, হিসাব রাখা, বিল পেমেন্ট এবং সমস্যা সমাধানে সহায়তা করা। দায়িত্ব-কোচিং সেন্টার এবং ইন্সটিটিউট।০১সময় ফুল টাইমমাসিক ১০০০৳+২০০৳+কার্যাবলি
০২শিক্ষক ক্লাস পরিচালনা, পরীক্ষা পরিচালনা ও তদারকি, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহায়তা, সাপোর্ট প্রদাণ এবং দায়িত্ব-কোচিং সেন্টারে।০২/০৩ক্লাস ও পরীক্ষা সময়মাসিক ৮০০৳ ব্যাচ ভিত্তিক
০৩অফিস সহকারিশিক্ষক ও সহকারি পরিচালকদের সহায়তা করা। ক্ষেত্র বিশেষে ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের সাপোর্ট প্রদান এবং দায়িত্ব-কোচিং সেন্টার০১সময় ফুল টাইমমাসিক ৬০০৳ ব্যাচ ও দায়িত্ব ভিত্তিক

ভর্তি কার্যক্রম

২০২৬ শিক্ষাবর্ষে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত।

আবেদন ফরম

শিক্ষাকে সহজ ও আনন্দদায়ক করতে হানজালা টেকনিক্যাল ইনস্টিটিউট (HTI)

১. জটিলতা দূর করার কারিগর: প্রযুক্তিগত শিক্ষা যেমন—ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনকে অনেক শিক্ষার্থী ভীতিকর মনে করে। হানজালা টেকনিক্যাল ইনস্টিটিউট এই জটিল বিষয়গুলোকে সহজ বাংলায় এবং প্রজেক্ট-ভিত্তিক কাজের মাধ্যমে উপস্থাপন করে। আমাদের লক্ষ্য হলো 'টেকনিক্যাল ফিয়ার' বা প্রযুক্তির ভয় দূর করে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা।

২. আনন্দদায়ক শিখন পরিবেশ (HTI Method):আমরা গতানুগতিক মুখস্থ বিদ্যার পরিবর্তে Fun-based Learning পদ্ধতি অনুসরণ করি। এখানে প্রতিটি ক্লাস হয় ইন্টারেক্টিভ। শিক্ষার্থীরা যখন হাতে-কলমে কোডিং বা ডিজাইন করে, তখন সেটি তাদের কাছে পড়ালেখার চেয়ে একটি আনন্দদায়ক শখের মতো মনে হয়। এই পদ্ধতিতে শেখা বিষয়গুলো মস্তিষ্ক দীর্ঘকাল মনে রাখতে পারে।

৩. সাধ্যের মধ্যে আধুনিকায়ন:উচ্চমানের আইটি শিক্ষা অনেক সময় ব্যয়বহুল হয়। HTI চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের মেধাবী তরুণদের জন্য সাধ্যের মধ্যে বিশ্বমানের কারিগরি কোর্স নিশ্চিত করছে। আমরা কেবল ল্যাবরেটরি-মুখী শিক্ষা দিই না, বরং একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের উপযোগী করে গড়ে তুলি।

উপসংহার:হানিজালা টেকনিক্যাল ইনস্টিটিউট কেবল একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি একটি দক্ষতা বিপ্লবের নাম। আমরা বিশ্বাস করি, শিক্ষাকে যদি সহজ ও মজাদার করা যায়, তবে প্রতিটি ঘরে একজন করে প্রযুক্তিনির্ভর দক্ষ মানুষ গড়ে তোলা সম্ভব।

ভিশন: স্মার্ট বাংলাদেশে প্রতিটি তরুণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

আমাদের ক্যাম্পাসের বৈশিষ্ট্য

🚫 ধূমপান মুক্ত
🔇 গানবাজনা মুক্ত
🕌 নামাজ পড়ার সুব্যবস্থা
💻 উন্নত কম্পিউটার ল্যাব
🛡️ রাজনীতি মুক্ত ক্যাম্পাস
📚 সমৃদ্ধ লাইব্রেরি
🚻 ছেলে মেয়েদের জন্য আলাদা ব্যাচ